বিধি আমার এ চোখ অন্ধ করে দাও
বিধি আমার এ চোখ অন্ধ করে দাও
অনুভুতির হাজার দুয়ার বন্ধ করে দাও।।
তার চোখে আর আমার এ চোখ পড়েনা যেন
তারে নিয়ে স্মৃতির মহল গড়েনা যেন
অনুভূতির হাজার ফাগুন দগ্ধ করে দাও।।
তার মনে আর আমার এ মন থাকেনা যেন যেন
তাওে নিয়ে সুখের স্বপন দেখেনা যেন
অনুভবের হাজার বছর নষ্ট করে দাও।।
bidhi āmār e chokh andh kare dāo
anubhutir hājār duẏār bandh kare dāo||
tār chokhe ār āmār e chokh par̤enā yen
tāre niẏe smṛtir mahal gar̤enā yen
anubhūtir hājār phāgun dagdh kare dāo||
tār mane ār āmār e man thākenā yen yen
tāoে niẏe sukher sbapan dekhenā yen
anubhber hājār bachhar naṣhṭ kare dāo||