বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
তোমায় ডাকব না তো ফিরে।
করব তোমায় কী সম্ভাষণ, কোথায় তোমার পাতব আসন
পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে॥
তুমি আপনি যখন আসো তখন আপ্নি কর ঠাঁই--
আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই।
তুমি যখন যাও চলে যাও সব আয়োজন হয়-যে উধাও--
গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে॥
bidāẏ yakhan chāibe tumi dakṣhiṇasmīre
tomāẏ ḍākab nā to phire|
karab tomāẏ kī sambhāṣhaṇ, kothāẏ tomār pātab āsan
pātā-jharā kusum-jharā nikuñjakuṭire||
tumi āpni yakhan āso takhan āpni kar ṭhām̐i--
āpni kusum phoṭāo, morā tāi diẏe sājāi|
tumi yakhan yāo chale yāo sab āẏojan haẏ-ye udhāo--
gān ghuche yāẏ, raṅ muchhe yāẏ, tākāi aśhrunīre||