Bidaay niye giyechhilem

বিদায় নিয়ে গিয়েছিলেম
Work
Language

বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
    ভেবেছিলেম ফিরব না রে॥
এই তো আবার নবীন বেশে
    এলেম তোমার হৃদয়-দ্বারে॥
কে গো তুমি।-- "আমি বকুল।'
    কে গো তুমি।-- "আমি পারুল।'
তোমরা কে বা।-- "আমরা আমের মুকুল গো
    এলেম আবার আলোর পারে।'
'এবার যখন ঝরব মোরা ধরার বুকে
    ঝরব তখন হাসিমুখে--
অফুরানের আঁচল ভ'রে
    মরব মোরা প্রাণের সুখে।'
তুমি কে গো।-- "আমি শিমুল।'
    তুমি কে গো।--  "কামিনী ফুল।'
তোমরা কে বা।-- "আমার নবীন পাতা গো
    শালের বনে ভারে ভারে।'

bidāẏ niẏe giẏechhilem bāre bāre|
    bhebechhilem phirab nā re||
ei to ābār nabīn beśhe
    elem tomār hṛdaẏ-dbāre||
ke go tumi|-- "āmi bakul|'
    ke go tumi|-- "āmi pārul|'
tomrā ke bā|-- "āmrā āmer mukul go
    elem ābār ālor pāre|'
'ebār yakhan jharab morā dharār buke
    jharab takhan hāsimukhe--
aphurāner ām̐chal bha're
    marab morā prāṇer sukhe|'
tumi ke go|-- "āmi śhimul|'
    tumi ke go|--  "kāminī phul|'
tomrā ke bā|-- "āmār nabīn pātā go
    śhāler bane bhāre bhāre|'