বিদায় দাও গো বন্ধু তোমরা
এবার দাও গো বিদায়
মায়ের ছেলে মায়ের কোলে
ফিরে যেতে চায়
স্রোতের শেওলা যেমন ভাসে
ভাসলাম আমি তেমন করে
এই ভবের পরবাসে।
কূলের দিশা তবু পেলাম না তো কভু।
হেথা ঘরে ঘরে ঘর পেয়েছি
তবু পেলাম না তো ঠাই।।
স্নেহ মায়ার কাঙ্গাল হয়ে
দ্বারে দ্বারে ফিরলাম কত
এই অবুঝ মনটারে লয়ে।
এই বুঝেছি সার মিছে এ সংসার।
হেথা আপন বলে মানতে পারি
এমন কেহ নাই রে, এমন কেহ নাই
bidāẏ dāo go bandhu tomrā
ebār dāo go bidāẏ
māẏer chhele māẏer kole
phire yete chāẏ
sroter śheolā yeman bhāse
bhāslām āmi teman kare
ei bhaber parbāse|
kūler diśhā tabu pelām nā to kabhu|
hethā ghare ghare ghar peẏechhi
tabu pelām nā to ṭhāi||
sneh māẏār kāṅgāl haẏe
dbāre dbāre phirlām kat
ei abujh manṭāre laẏe|
ei bujhechhi sār michhe e saṁsār|
hethā āpan bale mānte pāri
eman keh nāi re, eman keh nāi