Bhulte paarbe naa

ভুলতে পারবে না
Work
Language

পায়ে পায়ে পথ চলা
কুয়াশায় ঢাকা এ শহরে,
খয়েরী চাদর জড়ানো আমি
আর জড়ানো শীতের আদরে
পায়ে পায়ে পথ চলা মেঘে ঢাকা ভোরের আলোতে
যতদুরে চোখ যায় নেই কেউ আর
আমি একা ভোরের আলোতে

শুকিয়ে যাওয়া পাতাগুলো
এই পায়ের চিহ্ন রেখে দেয়
তবে বেঁচে থাকা মানুষগুলো কেন
হৃদয়ের চিহ্ন মুছে দেয়?

ভুলতে তুমি পারবে না আমার এ গান
ভুলতে তুমি পারবেনা এই ভোরের অভিমান
ভুলতে তুমি পারবেনা সেই নিঃশর্ত উপহার
আমার প্রেম

লিখে যাই আজও তোমায় নিয়ে
শব্দ,গল্প আর কবিতা
তাকিয়ে থাকি আজও খয়েরী দেয়ালে
টাঙ্গানো যে তোমার ছবিটা

শর্ত ছিলোনা, শর্ত আজও নেই
নিঃশর্ত এ প্রেমে
অলিখিত আজও চাওয়া আমার
ভুলবেনা তুমি আমাকে

pāẏe pāẏe path chalā
kuẏāśhāẏ ḍhākā e śhahre,
khaẏerī chādar jar̤āno āmi
ār jar̤āno śhīter ādre
pāẏe pāẏe path chalā meghe ḍhākā bhorer ālote
yatdure chokh yāẏ nei keu ār
āmi ekā bhorer ālote

śhukiẏe yāoẏā pātāgulo
ei pāẏer chihn rekhe deẏ
tabe bem̐che thākā mānuṣhgulo ken
hṛdaẏer chihn muchhe deẏ?

bhulte tumi pārbe nā āmār e gān
bhulte tumi pārbenā ei bhorer abhimān
bhulte tumi pārbenā sei niḥśhart uphār
āmār prem

likhe yāi ājao tomāẏ niẏe
śhabd,galp ār kabitā
tākiẏe thāki ājao khaẏerī deẏāle
ṭāṅgāno ye tomār chhabiṭā

śhart chhilonā, śhart ājao nei
niḥśhart e preme
alikhit ājao chāoẏā āmār
bhulbenā tumi āmāke