ভুল করেছিনু ভুল ভেঙেছে।
জেগেছি, জেনেছি-- আর ভুল নয়, ভুল নয়॥
মায়ার পিছে পিছে ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে--
বিঁধেছে কাঁটা প্রাণে-- এ তো ফুল নয় ফুল নয়॥
ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না নিয়ে মন-- হেলা করিব না।
তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।
অতল সাগর সংসারে এ তো কূল নয় কূল নয়॥
ভুল করেছিনু ভুল
Work
Language
bhul karechhinu bhul bheṅechhe|
jegechhi, jenechhi-- ār bhul naẏ, bhul naẏ||
māẏār pichhe pichhe phirechhi, jenechhi sbapansam sab michhe--
bim̐dhechhe kām̐ṭā prāṇe-- e to phul naẏ phul naẏ||
bhālobāsā helā karib nā,
khelā karib nā niẏe man-- helā karib nā|
tab hṛdaẏe sakhī, āśhraẏ māgi|
atal sāgar saṁsāre e to kūl naẏ kūl naẏ||