Bhul bhenge gele kaachhe aasbe

ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে
Work
Year
Language

ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম
সব সয়ে যে তোমায় এতো ভালো বেসেছে
একদিন তাকে ভালো বাসবে- আমি জানতাম
আমি জানতাম ।

এ চোখে যতোই জল আসুক নেমে
তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে
আমায় নতুন করে চিনতে পেরে
তোমারও দুচোখ জলে ভাসবে- জানতাম…
আমি জানতাম ।।

বুক ভরা অনুরাগ আছে যার
অভিমানটুকু করা সাজে তার
সে শুধু পারে দিতে বিরহের দাম
আমি জানতাম…

যে প্রদীপ নিভে গিয়ে তোমায় খুঁজে
তুমি ছাড়া তার ব্যথা কে আর বোঝে ?
এ আঁধারে আগুনের পরশে তোমার
আবার সে জ্বলে উঠে হাসবে- জানতাম…
আমি জানতাম ।।

bhul bheṅge gele kāchhe āsbe āmi jāntām
sab saẏe ye tomāẏ eto bhālo besechhe
ekdin tāke bhālo bāsbe- āmi jāntām
āmi jāntām |

e chokhe yatoi jal āsuk neme
tumi tā muchhiẏe debe tomār preme
āmāẏ natun kare chinte pere
tomārao duchokh jale bhāsbe- jāntām…
āmi jāntām ||

buk bharā anurāg āchhe yār
abhimānṭuku karā sāje tār
se śhudhu pāre dite birher dām
āmi jāntām…

ye pradīp nibhe giẏe tomāẏ khum̐je
tumi chhār̤ā tār byathā ke ār bojhe ?
e ām̐dhāre āguner parśhe tomār
ābār se jbale uṭhe hāsbe- jāntām…
āmi jāntām ||