ভুবনেশ্বর হে,
মোচন কর' বন্ধন সব মোচন কর' হে ॥
প্রভু, মোচন কর' ভয়,
সব দৈন্য করহ লয়,
নিত্য চকিত চঞ্চল চিত কর' নিঃসংশয়।
তিমিররাত্রি, অন্ধ যাত্রী,
সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর' হে ॥
ভুবনেশ্বর হে,
মোচন কর' জড়বিষাদ মোচন কর' হে।
প্রভু, তব প্রসন্ন মুখ
সব দুঃখ করুক সুখ,
ধূলিপতিত দুর্বল চিত করহ জাগরূক।
তিমিররাত্রি, অন্ধ যাত্রী,
সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর' হে ॥
ভুবনেশ্বর হে,
মোচন কর' স্বার্থপাশ মোচন কর' হে।
প্রভু, বিরস বিকল প্রাণ,
কর' প্রেমসলিল দান,
ক্ষতিপীড়িত শঙ্কিত চিত কর' সম্পদবান।
তিমিররাত্রি, অন্ধ যাত্রী,
সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর' হে ॥
bhubaneśhbar he,
mochan kar' bandhan sab mochan kar' he ||
prabhu, mochan kar' bhaẏ,
sab dainy karah laẏ,
nity chakit chañchal chit kar' niḥsaṁśhaẏ|
timirarātri, andh yātrī,
sammukhe tab dīpt dīp tuliẏā dhar' he ||
bhubaneśhbar he,
mochan kar' jar̤abiṣhād mochan kar' he|
prabhu, tab prasann mukh
sab duḥkh karuk sukh,
dhūliptit durbal chit karah jāgrūk|
timirarātri, andh yātrī,
sammukhe tab dīpt dīp tuliẏā dhar' he ||
bhubaneśhbar he,
mochan kar' sbārthapāśh mochan kar' he|
prabhu, biras bikal prāṇ,
kar' premaslil dān,
kṣhatipīr̤it śhaṅkit chit kar' sampadbān|
timirarātri, andh yātrī,
sammukhe tab dīpt dīp tuliẏā dhar' he ||