ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥
আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে--
জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥
মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।
মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো--
জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥
ভোরের বেলা কখন এসে
Work
Language
bhorer belā kakhan ese paraśh kare gechhe hese ||
āmār ghumer duẏār ṭhele ke sei khabar dil mele--
jege dekhi āmār ām̐khi ām̐khir jale gechhe bhese ||
mane hal ākāśh yen ka̮il kathā kāne kāne|
mane hal sakal deh pūrṇ hal gāne gāne|
hṛdaẏ yen śhiśhirnat phuṭal pūjār phuler mato--
jībanandī kūl chhāpiẏe chhar̤iẏe gel asīmdeśhe ||