Bhor theke aaj

ভোর থেকে আজ
Work
Language

ভোর থেকে আজ বাদল ছুটেছে-- আয় গো আয়।
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥
     ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট--
     ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট--
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
     কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
     ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়-- আয় গো আয়॥
মেঘ ছুটে গেল, নাই গো বাদল-- আয় গো আয়।
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়-- আয় গো আয়।
          এ ঘাট হইতে ও ঘাটে তাহার
          কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়--   আয় গো আয়॥

bhor theke āj bādal chhuṭechhe-- āẏ go āẏ|
kām̐chā rodkhāni par̤echhe baner bhije pātāẏ||
     jhiki jhiki kari kām̐pitechhe baṭ--
     ogo ghāṭe āẏ, niẏe āẏ ghaṭ--
pather du dhāre śhākhe śhākhe āji pākhirā gāẏ||
tapan-ātpe ātapt haẏe uṭhechhe belā,
     kalas pākr̤i ām̐kar̤iẏā buke
     bharā jale torā bhese yābi sukhe
timiranibir̤ ghanghore ghume sbapanaprāẏ-- āẏ go āẏ||
megh chhuṭe gel, nāi go bādal-- āẏ go āẏ|
ājike sakāle śhithil komal bahichhe bāẏ-- āẏ go āẏ|
          e ghāṭ ha̮ite o ghāṭe tāhār
          kathā balābli nāhi chale ār,
ekākār hal tīre ār nīre tāl-talāẏ--   āẏ go āẏ||