ভিক্ষে দে গো, ভিক্ষে দে ।
দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে ।
লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন—
আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে ।
ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে ।
পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে ।
ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে—
একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।
bhikṣhe de go, bhikṣhe de |
dbāre dbāre ber̤āi ghure, mukh tule keu chāili ne |
lakṣhmī toder sadaẏ hon, dhaner upar bār̤uk dhan—
āmi ekṭi muṭho ann chāi go, tāo ken pāi ne |
oi re sūry uṭhal māthāẏ, ye yār ghare chalechhe |
pipāsāte phāṭchhe chhāti, chalte ār ye pāri ne |
ore toder anek āchhe, āro anek habe—
ekṭi muṭho dibi śhudhu ār kichhu chāhi ne ||