ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ॥
বুঝি গো রাত পোহালো,
বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে--
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে ॥
আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।
প্রভাতের পথিক সবে
এল কি কলরবে--
গেল কি গান গেয়ে ওই সারে সারে!
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে ॥
bheṅe mor gharer chābi niẏe yābi ke āmāre
o bandhu āmār!
nā peẏe tomār dekhā, ekā ekā din ye āmār kāṭe nā re ||
bujhi go rāt pohālo,
bujhi oi rabir ālo
ābhāse dekhā dil gagan-pāre--
samukhe oi heri path, tomār ki rath paum̐chhbe nā mor-duẏāre ||
ākāśher yat tārā
cheẏe raẏ nimeṣhhārā,
base raẏ rāt-prabhāter pather dhāre|
tomāri dekhā pele sakal phele ḍubbe ālok-pārābāre|
prabhāter pathik sabe
el ki kalarbe--
gel ki gān geẏe oi sāre sāre!
bujhi-bā phul phuṭechhe, sur uṭhechhe aruṇabīṇār tāre tāre ||