Bheeru man

ভীরু মন
Year
Language

আরেক নতুন গান নিয়ে
শুরু হলো এ সন্ধ্যা বেলা
আবার সে একই অনুরোধ
স্বেচ্ছায় এ মনটাকে
আমি করবো না প্রতারণা
কাঁদে এ আমার ভীরু মন।।

তোমারই এত সুখের ছড়াছড়ি
আমি দেখেছি নিরব আড়াল থেকে
তোমারই এত ভাল থাকা দেখে
আমি পারি নি দিতে শান্তনা মনে।

স্বেচ্ছায় কোন স্বপ্নকে
ধরে রাখবো না হৃদয় অনলে
এ আমার ব্যথার অবসর
নিঃস্বার্থ সন্দেহ
মনে থাকবে না গহীন দহনে
কাঁদে এ আমার ভীরু মন।

তোমারই এত সুখের ছড়াছড়ি…।

নির্ভয় কোন ভাবনা আসে না মনে
আমার এ ভীরু মন শুধু প্রশ্ন করে
এ মিছে জীবন চেয়ে মরণ ভাল না
আমি আছি তোমার প্রতিক্ষায়।

আবার এক ভোরে
আমি চাইবো না তোমায় রেখে
আসুক কোন নতুন প্রেমের মুখ
অকাল বোধনে
আমি চাইবো না তোমায় রেখে
কাঁদে এ আমার ভীরু মন
তোমারই এত সুখের ছড়াছড়ি
আমি দেখেছি নিরব আড়াল থেকে
তোমারই এত ভাল থাকা দেখে
আমি পারিনি দিতে শান্তনা মনে

ārek natun gān niẏe
śhuru halo e sandhyā belā
ābār se eka̮i anurodh
sbechchhāẏ e manṭāke
āmi karbo nā pratārṇā
kām̐de e āmār bhīru man||

tomāra̮i et sukher chhar̤āchhr̤i
āmi dekhechhi nirab ār̤āl theke
tomāra̮i et bhāl thākā dekhe
āmi pāri ni dite śhāntanā mane|

sbechchhāẏ kon sbapnake
dhare rākhbo nā hṛdaẏ anle
e āmār byathār absar
niḥsbārth sandeh
mane thākbe nā gahīn dahne
kām̐de e āmār bhīru man|

tomāra̮i et sukher chhar̤āchhr̤i…|

nirbhaẏ kon bhābnā āse nā mane
āmār e bhīru man śhudhu praśhn kare
e michhe jīban cheẏe maraṇ bhāl nā
āmi āchhi tomār pratikṣhāẏ|

ābār ek bhore
āmi chāibo nā tomāẏ rekhe
āsuk kon natun premer mukh
akāl bodhne
āmi chāibo nā tomāẏ rekhe
kām̐de e āmār bhīru man
tomāra̮i et sukher chhar̤āchhr̤i
āmi dekhechhi nirab ār̤āl theke
tomāra̮i et bhāl thākā dekhe
āmi pārini dite śhāntanā mane