Bhebechhilaam aangul chhomb

ভেবেছিলাম আঙ্গুল ছোঁব
Year
Language

ভেবেছিলাম আঙুল ছোঁব, আঙুল চুয়ে বিষ নেমেছে
সত্তা জুড়ে ছড়িয়ে থাকা হাসনাহেনায় মেঘ জমেছে।
হিসেব কষে আঁক মেলানো, চক মেলানো স্বপ্নসারি
বুকের মধ্যে আলপনা দেয় শ্যাওলা-ধরা বসতবাড়ি
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।

জ্যোৎস্না ভিজে একাই জাগি, রাতের পরে রাত জমা হয়
চোখের নিচের অন্ধকারে কান্নাগুলো শব্দ হারায়।
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।

শরীর জুড়ে আঁধার মেখে, আলোর মাঝে আড়াল খুঁজি
আঙুল মেপে জমিয়ে রাখি একলা থাকার ছোট্ট পুঁজি।
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।

bhebechhilām āṅul chhom̐b, āṅul chuẏe biṣh nemechhe
sattā jur̤e chhar̤iẏe thākā hāsanāhenāẏ megh jamechhe|
hiseb kaṣhe ām̐k melāno, chak melāno sbapnasāri
buker madhye ālapnā deẏ śhyāolā-dharā basatbār̤i
rikt hāte ekhan śhudhu byaktigat duḥkh kur̤āi
megher opar megh jamiẏe bhālo thākār sbapn sājāi||

jyotsnā bhije ekāi jāgi, rāter pare rāt jamā haẏ
chokher nicher andhakāre kānnāgulo śhabd hārāẏ|
rikt hāte ekhan śhudhu byaktigat duḥkh kur̤āi
megher opar megh jamiẏe bhālo thākār sbapn sājāi||

śharīr jur̤e ām̐dhār mekhe, ālor mājhe ār̤āl khum̐ji
āṅul mepe jamiẏe rākhi eklā thākār chhoṭṭ pum̐ji|
rikt hāte ekhan śhudhu byaktigat duḥkh kur̤āi
megher opar megh jamiẏe bhālo thākār sbapn sājāi||