ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!
কঠিন করে চরণ-'পরে প্রণত করো মন ॥
বেঁধেছে মোরে নিত্য কাজে প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,
নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ ॥
এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক,
মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।
তাহার 'পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ--
তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন ॥
ভয়েরে মোর আঘাত করো
Work
Language
bhaẏere mor āghāt karo bhīṣhaṇ, he bhīṣhaṇ!
kaṭhin kare charaṇ-'pare praṇat karo man ||
bem̐dhechhe more nity kāje prāchīre-gherā gharer mājhe,
nity more bem̐dhechhe sāje sājer ābhraṇ ||
eso he, ohe ākasmik, ghiriẏā phelo sakal dik,
mukt pathe ur̤āẏe nik nimeṣhe e jīban|
tāhār 'pare prakāśh hok udār tab sahās chokh--
tab abhaẏ śhāntimaẏ sbarūp purātan ||