Bhay

ভয়
Year
Language

ডাইনে বাঁয়ে, গঞ্জে গাঁয়ে,
পুরানো অথবা নতুন অধ্যায়ে,
বিশৃংখলা যতই বাড়ুক,
গণতন্ত্র রাষ্ট্র যন্ত্র দু’চোখ বুজে রয়,
ভ’য় ! ভ’য় ! ভ’য় ! ভয় !
পাছে ভোট নষ্ট হয়।

পড়াশুনা আর ভাবনা চিন্তা,
নাচছে শিকোয় – তা ধিন্ ধিন্ তা !
বিরাশি প্রহর সংকীর্তন,
মাইকে প্রবল চিত্কার।
রাষ্ট্র হেসে বলেন –
এ যে গণতান্ত্রিক অধিকার।
শব্দ দূষণ প্রতিকার,
সে তো বিজ্ঞাপনের কথা
ভবিষ্যতের কথায় নেই কারোর মাথাব্যথা।
আসলে, হাজারটা লোক, ও তাদের ভোট,
রয়েছে ধর্ম ময়।

শহরের এক কোণে বেড়ে চলে
অন্ধকারের চক্র,
সমাজ-বিরোধী, মাস্তান, ফোড়ে,
একতা ওদের অস্ত্র।
ওদেরই তো দেখি ভোটের সময়,
নানান রঙের রাঙানো জামায়,
রাষ্ট্র তখন প্রাণপণে ভোলে
ওদের পরিচয়।

ḍāine bām̐ẏe, gañje gām̐ẏe,
purāno athbā natun adhyāẏe,
biśhṛṁkhlā yata̮i bār̤uk,
gaṇatantr rāṣhṭr yantr du’chokh buje raẏ,
bha’ẏ ! bha’ẏ ! bha’ẏ ! bhaẏ !
pāchhe bhoṭ naṣhṭ haẏ|

par̤āśhunā ār bhābnā chintā,
nāchchhe śhikoẏ – tā dhin dhin tā !
birāśhi prahar saṁkīrtan,
māike prabal chitkār|
rāṣhṭr hese balen –
e ye gaṇatāntrik adhikār|
śhabd dūṣhaṇ pratikār,
se to bijñāpner kathā
bhabiṣhyater kathāẏ nei kāror māthābyathā|
āsle, hājārṭā lok, o tāder bhoṭ,
raẏechhe dharm maẏ|

śhahrer ek koṇe ber̤e chale
andhakārer chakr,
samāj-birodhī, māstān, phor̤e,
ektā oder astr|
odera̮i to dekhi bhoṭer samaẏ,
nānān raṅer rāṅāno jāmāẏ,
rāṣhṭr takhan prāṇapṇe bhole
oder parichaẏ|