Bharaa thaak smrtisudhaay bidaayer paatrakhaani

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
Work
Year
Language

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি।।

বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী।।

যে পথে যেতে হবে সে পথে তুমি একা–
নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।

সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে বিরহের বীণা পাণি।।

bharā thāk‌ smṛtisudhāẏ bidāẏer pātrakhāni|
milner utsabe tāẏ phirāẏe diẏo āni||

biṣhāder aśhrujle nīrber marmatle
gopne uṭhuk phale hṛdaẏer nūtan bāṇī||

ye pathe yete habe se pathe tumi ekā–
naẏane ām̐dhār rabe, dheẏāne ālokrekhā|

sārā din saṅgopne sudhāras ḍhālbe mane
parāner padmabne birher bīṇā pāṇi||