ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥
বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী॥
যে পথে যেতে হবে সে পথে তুমি একা--
নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।
সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি॥
ভরা থাক্ স্মৃতিসুধায়
Work
Language
bharā thāk smṛtisudhāẏ bidāẏer pātrakhāni|
milner utsabe tāẏ phirāẏe diẏo āni||
biṣhāder aśhrujle nīrber marmatle
gopne uṭhuk phale hṛdaẏer nūtan bāṇī||
ye pathe yete habe se pathe tumi ekā--
naẏane ām̐dhār rabe, dheẏāne ālokrekhā|
sārā din saṅgopne sudhāras ḍhālbe mane
parāner padmabne birher bīṇāpāṇi||