Bhakt karichhe prabhur charne

ভক্ত করিছে প্রভুর চরণে
Work
Language

ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ--
     ওরে দীন, তুই জোড়কর করি কর্‌ তাহা দরশন ॥
মিলনের ধারা পড়িতেছে ঝরি,  বহিয়া যেতেছে অমৃতলহরী,
     ভূতলে মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্‌-বরিষন ॥
     ওই-যে আলোক পড়েছে তাঁহার উদার ললাটদেশে,
     সেথা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে।
চারি দিকে তাঁর শান্তিসাগর  স্থির হয়ে আছে ভরি চরাচর--
     ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে, শান্ত করো রে মন ॥

bhakt karichhe prabhur charṇe jībanasamarpaṇ--
     ore dīn, tui jor̤kar kari kar‌ tāhā darśhan ||
milner dhārā par̤itechhe jhari,  bahiẏā yetechhe amṛtalahrī,
     bhūtle māthāṭi rākhiẏā laho re śhubhāśhis‌-bariṣhan ||
     oi-ye ālok par̤echhe tām̐hār udār lalāṭdeśhe,
     sethā hate tāri ekṭi raśhmi par̤uk māthāẏ ese|
chāri dike tām̐r śhāntisāgar  sthir haẏe āchhe bhari charāchar--
     kṣhaṇkāl-tare dām̐r̤āo re tīre, śhānt karo re man ||