ভাসিয়ে দে তরী তবে নীল সাগরোপরি।
বহিছে মৃদুল বায়, নাচিছে মৃদু লহরী।।
ডুবেছে রবির কায়া, আধো আলো আধো ছায়া—
আমরা দুজনে মিলি যাই চলো ধীরি ধীরি।।
একটি তারার দীপ যেন কনককের টিপ
দূর শৈলভুরুমাঝে রয়েছে উজল করি।
নাহি সাড়া,নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ—
শান্তির ছবিটি যেন কী সুন্দর আহা মরি।।
ভাসিয়ে দে তরী তবে
Work
Language
bhāsiẏe de tarī tabe nīl sāgaropri|
bahichhe mṛdul bāẏ, nāchichhe mṛdu lahrī||
ḍubechhe rabir kāẏā, ādho ālo ādho chhāẏā—
āmrā dujne mili yāi chalo dhīri dhīri||
ekṭi tārār dīp yen kanakker ṭip
dūr śhailabhurumājhe raẏechhe ujal kari|
nāhi sār̤ā,nāhi śhabd, mantre yen sab stabdh—
śhāntir chhabiṭi yen kī sundar āhā mari||