ভাঙ্গা তরী
কথা : রানা শেখ সুর : রানা শেখ
শিল্পী : কিশোর পলাশ
আমার ভাঙ্গা তরী ছেঁড়া পাল
চলবে আর কতকাল
ভাবি শুধু একা বসিয়া…রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
তরী কিনারায় ভিড়াইয়া
ভাবি শুধু কাঁদিয়া
যাবে কি এমনি দিন ও হাল…রে দয়াল
এভাবে আর চলবে কতকাল ।
জীবন দিলা কাঞ্চা বাঁশের
খাঁচার ই মত
যত্ন নেবার আগেই তাহা
ভাঙ্গে অবিরত, দয়াল।
ধনীরে ধন দিলা
গরীবের তুইলা পিঠের ছাল ।
সুখের পাখি নীড় বাঁধিতে
যায় না সে ভূলে
যত্ন করে নীড় বাঁধে হায়
সূখেরি দূ-কূলে, দয়াল
তেলে চুলে তেল দিলা
বুজলানা জটা চুলের হাল ।
bhāṅgā tarī
kathā : rānā śhekh sur : rānā śhekh
śhilpī : kiśhor palāśh
āmār bhāṅgā tarī chhem̐r̤ā pāl
chalbe ār katkāl
bhābi śhudhu ekā basiẏā…re daẏāl
ebhābe ār chalbe katkāl
tarī kinārāẏ bhir̤āiẏā
bhābi śhudhu kām̐diẏā
yābe ki emni din o hāl…re daẏāl
ebhābe ār chalbe katkāl |
jīban dilā kāñchā bām̐śher
khām̐chār i mat
yatn nebār āgei tāhā
bhāṅge abirat, daẏāl|
dhanīre dhan dilā
garīber tuilā piṭher chhāl |
sukher pākhi nīr̤ bām̐dhite
yāẏ nā se bhūle
yatn kare nīr̤ bām̐dhe hāẏ
sūkheri dū-kūle, daẏāl
tele chule tel dilā
bujlānā jaṭā chuler hāl |