Bhaanaa udaas sure

ভাঙা উদাস সুরে
Work
Language

আরাম-ভাঙা উদাস সুরে
     আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে ॥
বিরামহারা ঘরছাড়াকে   ব্যাকুল বাঁশি আপনি ডাকে--
     ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে ॥
আমার প্রাণের কোন্‌ নিভৃতে         লুকিয়ে কাঁদায় গোধূলিতে--
মন আজও তার নাম জানে না,  রূপ আজও তার নয়কো চেনা--
     কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে ॥

ārām-bhāṅā udās sure
     āmār bām̐śhir śhūny hṛdaẏ ke dil āj byathāẏ pūre ||
birāmhārā gharachhār̤āke   byākul bām̐śhi āpni ḍāke--
     ḍāke sbapan-jāgarṇe, kāchher theke ḍāke dūre ||
āmār prāṇer kon‌ nibhṛte         lukiẏe kām̐dāẏ godhūlite--
man ājao tār nām jāne nā,  rūp ājao tār naẏako chenā--
     kebal ye se chhāẏār beśhe sbapne āmār ber̤āẏ ghure ||