ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন,
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো কেন,
ওগো কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো কেন,
ওগো কেন মিছে এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিল-কূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা।
ভালোবেসে যদি সুখ নাহি
Work
Language
bhālobese yadi sukh nāhi
tabe ken,
tabe ken michhe bhālobāsā|
man diẏe man pete chāhi|
ogo ken,
ogo ken michhe e durāśhā|
hṛdaẏe jbālāẏe bāsnār śhikhā,
naẏane sājāẏe māẏā-marīchikā,
śhudhu ghure mari marubhūme|
ogo ken,
ogo ken michhe e pipāsā|
āpni ye āchhe āpnār kāchhe,
nikhil jagte kī abhāb āchhe|
āchhe mand samīraṇ, puṣhpabibhūṣhaṇ,
kokil-kūjit kuñj|
biśhbacharāchar lupt haẏe yāẏ,
e kī ghor prem andh rāhuprāẏ
jīban yauban grāse|
tabe ken,
tabe ken michhe e kuẏāśhā|