Bhaalobese, sakhee, nibhrte

ভালোবেসে, সখী, নিভৃতে
Work
Language

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
     আমার নামটি লিখো-- তোমার
          মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
     তাহার তালটি শিখো-- তোমার
          চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
     আমার মুখর পাখি-- তোমার
          প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
     আমার হাতের রাখী-- তোমার
          কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
     ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
          অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
     একটি বিন্দু এঁকো-- তোমার
          ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
     মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার
     অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
     টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার
          অতুল গৌরবে॥

bhālobese, sakhī, nibhṛte yatne
     āmār nāmṭi likho-- tomār
          maner mandire|
āmār parāne ye gān bājichhe
     tāhār tālṭi śhikho-- tomār
          charaṇamañjīre||
dhariẏā rākhiẏo sohāge ādre
     āmār mukhar pākhi-- tomār
          prāsādaprāṅgaṇe||
mane ka're sakhī, bām̐dhiẏā rākhiẏo
     āmār hāter rākhī-- tomār
          kanakakaṅkaṇe||
āmār latār ekṭi mukul
     bhuliẏā tuliẏā rekho-- tomār
          alakabandhane|
āmār smaraṇ śhubh-sindure
     ekṭi bindu em̐ko-- tomār
          lalāṭachandane|
āmār maner moher mādhurī
     mākhiẏā rākhiẏā diẏo-- tomār
     aṅgasaurbhe|
āmār ākul jībanamraṇ
     ṭuṭiẏā luṭiẏā niẏo-- tomār
          atul gaurbe||