Bhaalbaasi tomaar ai roddur haasi

ভালবাসি তোমার ঐ রোদ্দুর হাসি
Language

ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি
দেখে স্বপ্ন কাটে আমার দিবা নিশি,
কি হল আজ আমি ভেবে না পাই
সব হারালেও শুধু তোমাকে চাই।।

সব উপমা শেষে তুমি
তুমি আমার একটাই তুমি,
কতশত ভুল আজ নিত্য চারিপাশে,
ভুলগুলো ফুল হয়ে ফিরে আসে।

জোছনার এই রাত জাগে আমারি সাথে
দীঘির জলধারা তোমার ছবি আঁকে,
কোথায় আমার আজ ঘুম হারাল
স্বপ্ন হয়ে তবু দু'হাত বাড়ালো।

bhālbāsi tomār oi roddur hāsi
dekhe sbapn kāṭe āmār dibā niśhi,
ki hal āj āmi bhebe nā pāi
sab hārāleo śhudhu tomāke chāi||

sab upmā śheṣhe tumi
tumi āmār ekaṭāi tumi,
katśhat bhul āj nity chāripāśhe,
bhulgulo phul haẏe phire āse|

jochhnār ei rāt jāge āmāri sāthe
dīghir jaldhārā tomār chhabi ām̐ke,
kothāẏ āmār āj ghum hārāl
sbapn haẏe tabu du'hāt bār̤ālo|