Bhaalbaasi taai

ভালবাসি তাই
Year
Language

ভালবাসার আকাশ
এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায় স্বপ্নের গাংচিল

স্নিগ্ধ সকাল তার প্রতিক্ষায়
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়
লালচে সন্ধার সেই মায়াবী সুখ
এই জ্যোৎস্না রাতে
হাত রেখে হাতে
হেঁটে চলা বহু দূর

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে
নিশ্চুপ গভীর মায়ায় ॥

আমি দুহাত ভরে মায়াবী
অজস্র ভালবাসায়…
শুনিয়ে আজ বলছি তোমাকে
ভালবাসি তাই ভালবেসে যাই

bhālabāsār ākāśh
ekhāne asīm nīl
ḍānā mele ur̤e yāẏ sbapner gāṁchil

snigdh sakāl tār pratikṣhāẏ
klānt dupur thamke dām̐r̤āẏ

ei digant chokher sīmānāẏ
keu ki ḍāke niśhchup gabhīr māẏāẏ
lālche sandhār sei māẏābī sukh
ei jyotsnā rāte
hāt rekhe hāte
hem̐ṭe chalā bahu dūr

ei digant chokher sīmānāẏ
keu ki ḍāke
niśhchup gabhīr māẏāẏ ||

āmi duhāt bhare māẏābī
ajasr bhālabāsāẏ…
śhuniẏe āj balchhi tomāke
bhālbāsi tāi bhālbese yāi