ভালবাসা মরে গেছে আঘাতে তোমার
বুক জোড়ে আজ শুধু ঘৃণা
যে আগুন বুকে নিয়ে বেঁচে আছি আমি
তাকে তো বেঁচে থাকা বলে না।।
কত সহজেই তুমি ভেঙে দিয়ে মন
ধ্বংস করে দিলে আমার এ জীবন।
স্বার্থের পিছুটানে হয়ে গেলে পর
খুঁজে নিলে স্বপ্নের ঠিকানা।।
শুধু কাঁদাতেই বুঝি এতো আয়োজন
হয়ত মিটে গেছে যত প্রয়োজন।
কষ্টের মেঘে তুমি ঢেকে দিলে সুখ
কোনদিনও যার শেষ হবে না।।
bhālbāsā mare gechhe āghāte tomār
buk jor̤e āj śhudhu ghṛṇā
ye āgun buke niẏe bem̐che āchhi āmi
tāke to bem̐che thākā bale nā||
kat sahajei tumi bheṅe diẏe man
dhbaṁs kare dile āmār e jīban|
sbārther pichhuṭāne haẏe gele par
khum̐je nile sbapner ṭhikānā||
śhudhu kām̐dātei bujhi eto āẏojan
haẏat miṭe gechhe yat praẏojan|
kaṣhṭer meghe tumi ḍheke dile sukh
konadinao yār śheṣh habe nā||