শত শত হাল দেয়া জমিনে আমি ভালবাসবো না,
তাই আকাশকে করেছি তোমার আমার ভালবাসার যৌথ খামার । ।
সর্বহারা যত প্রেমিক আছে
সব আমাদের প্রতিবেশী,
বিধাতার উঠোনে হবে সমাবেশ
স্বদেশী এবং ভিনদেশী।
উর্বর আকাশে মোদের প্রেমের থাকবেনা কোন মালিকানা,
ইচ্ছে মত চলবো মোরা
কেউ করবেনা আমাদের মানা।
আমার স্বপ্ন তোমার চখে এক বাস্তবতার নাম, তোমার আচলে লিখবো আমি ভালবাসার শ্রেণী সংজ্ঞা….
śhat śhat hāl deẏā jamine āmi bhālabāsbo nā,
tāi ākāśhke karechhi tomār āmār bhālabāsār yauth khāmār | |
sarbahārā yat premik āchhe
sab āmāder pratibeśhī,
bidhātār uṭhone habe samābeśh
sbadeśhī ebaṁ bhindeśhī|
urbar ākāśhe moder premer thākbenā kon mālikānā,
ichchhe mat chalbo morā
keu karbenā āmāder mānā|
āmār sbapn tomār chakhe ek bāstabtār nām, tomār āchle likhbo āmi bhālabāsār śhreṇī saṁjñā….