Bhaalabaasaar utsab

ভালবাসার উৎসব
Year
Language

রাতের চোখে দেখো চেয়ে
জোছনার অভিপ্রায়ে
নেশাতুর মন আমার
খুঁজছে তোমায়

শুন্যতা বুকে নিয়ে
মৌনতা ভেংগে দিয়ে
একাকীনি মন আমার
ভাবছে তোমায়

এসো তবে অনুভবে
ভালবাসার উৎসবে
রূপালী মন মাতাল হবে বিমুগ্ধতায়

ভাবছো কি রাত জেগে জেগে
অচেনা কোনো বিকেল
কাঁপছে কি থরো থরো
খুব অজানায়

আঁকছো কি ফুল রঙ তুলিতে
মন উদাসী ক্ষন গুলিতে
…………বুক জুড়ে
ঝড় হয়ে যায়

এসো তবে অনুভবে
ভালবাসার উৎসবে
রূপালী মন মাতাল হবে বিমুগ্ধতায়

শুনছো কি সুর নীরবতায়
অজানা ডাকে হারাবার
বসছো কি নীল চেয়ারটাতে
ঝুল বারান্দায়
দেখছো কি বিমুর্ত ছায়া
অন্ধকারে অন্য কায়া
ভাবনা কি দূরদেশে
হারিয়ে যাবার

এসো তবে অনুভবে
ভালবাসার উৎসবে
রূপালী মন মাতাল হবে বিমুগ্ধতায়

rāter chokhe dekho cheẏe
jochhnār abhiprāẏe
neśhātur man āmār
khum̐jchhe tomāẏ

śhunyatā buke niẏe
mauntā bheṁge diẏe
ekākīni man āmār
bhābchhe tomāẏ

eso tabe anubhbe
bhālabāsār utsabe
rūpālī man mātāl habe bimugdhatāẏ

bhābchho ki rāt jege jege
achenā kono bikel
kām̐pchhe ki tharo tharo
khub ajānāẏ

ām̐kchho ki phul raṅ tulite
man udāsī kṣhan gulite
…………buk jur̤e
jhar̤ haẏe yāẏ

eso tabe anubhbe
bhālabāsār utsabe
rūpālī man mātāl habe bimugdhatāẏ

śhunchho ki sur nīrabatāẏ
ajānā ḍāke hārābār
baschho ki nīl cheẏārṭāte
jhul bārāndāẏ
dekhchho ki bimurt chhāẏā
andhakāre any kāẏā
bhābnā ki dūrdeśhe
hāriẏe yābār

eso tabe anubhbe
bhālabāsār utsabe
rūpālī man mātāl habe bimugdhatāẏ