ভাগ্যবতী সে যে,
এত দিনে তার আহ্বান
এল তব বীরের প্রাণে।
আজ অমাবস্যার রাতি
হোক অবসান।
কাল শুভ শুভ্র প্রাতে
দর্শন মিলিবে তার,
মিথ্যায় আবৃত নারী
ঘুচাবে মায়া-অবগুণ্ঠন॥
bhāgyabtī se ye,
et dine tār āhbān
el tab bīrer prāṇe|
āj amābasyār rāti
hok absān|
kāl śhubh śhubhr prāte
darśhan milibe tār,
mithyāẏ ābṛt nārī
ghuchābe māẏā-abaguṇṭhan||