পুরুষ : (বেয়ান, বলি ও বেয়ান ঠাকরুন)
বেয়ান তোমার আলু চেরা চোখে আমি মরে আছি
স্ত্রী : বেয়াই আমি তাইতো তোমার গোদা পায়ে শরণ যাচি।
ও তোমার গোদা পায়ে শরণ যাচি।
পুরুষ : (বলি ও বয়ান তোমার)
দাঁতে ছাতা গালে ছুলি গলায় পেটে কোলাকুলি
আমি দেখেই ছুটি কাছা খুলি
(আমি) দেখেই ছুটি ও আমার কাছা খুলে গো
দেখেই ছুটি হরিবোল বোলে রে
দেখেই ছুটি ও হরিবোল বোলে রে
আমি কাছা খুলে বাহু তুলে দেখেই ছুটি।
স্ত্রী : (বলি ও বেয়াই, ও কাছা তো নয়) এ যে লেজুড়েরি কাছাকাছি।
পুরুষ : (বলি ও বেয়ান ঠাকরুন তোমার)
ফোকলা দাঁতে প্রেমের বুলি শুনেই কাঁধে নিলেম ঝুলি।
স্ত্রী : (বুঝি গৌর নামের ঝুলি, বলি ও বেয়াই উঁ)
বেয়াই নিয়ে এবার যাবে রাঁচি
যাবে রাঁচি গৌর হে ওহে গৌর (যাবে রাঁচি)
কাছা খুলে বাহু তুলে যাবে রাঁচি (তুমি)।
পুরুষ : (বলি ও বেয়ান)
ভাগলপুরি বিবির মতন নাদুস নুদুস কি সে গঠন
স্ত্রী : (বলি ও হামদো বুড়ো) তুমি মাম্দো ভূত যে চামড়া খেকো
ও আমায় করতে এলে আমড়া গাছি।
puruṣh : (beẏān, bali o beẏān ṭhākrun)
beẏān tomār ālu cherā chokhe āmi mare āchhi
strī : beẏāi āmi tāito tomār godā pāẏe śharaṇ yāchi|
o tomār godā pāẏe śharaṇ yāchi|
puruṣh : (bali o baẏān tomār)
dām̐te chhātā gāle chhuli galāẏ peṭe kolākuli
āmi dekhei chhuṭi kāchhā khuli
(āmi) dekhei chhuṭi o āmār kāchhā khule go
dekhei chhuṭi haribol bole re
dekhei chhuṭi o haribol bole re
āmi kāchhā khule bāhu tule dekhei chhuṭi|
strī : (bali o beẏāi, o kāchhā to naẏ) e ye lejur̤eri kāchhākāchhi|
puruṣh : (bali o beẏān ṭhākrun tomār)
phoklā dām̐te premer buli śhunei kām̐dhe nilem jhuli|
strī : (bujhi gaur nāmer jhuli, bali o beẏāi um̐)
beẏāi niẏe ebār yābe rām̐chi
yābe rām̐chi gaur he ohe gaur (yābe rām̐chi)
kāchhā khule bāhu tule yābe rām̐chi (tumi)|
puruṣh : (bali o beẏān)
bhāgalpuri bibir matan nādus nudus ki se gaṭhan
strī : (bali o hāmdo bur̤o) tumi māmdo bhūt ye chāmr̤ā kheko
o āmāẏ karte ele āmr̤ā gāchhi|