Belaa pa’re elo jalke sai chal chal

বেলা প’ড়ে এলো জল্‌কে সই চল্ চল্
Language

বেলা প’ড়ে এলো জল্‌কে সই চল্ চল্
ডাকিছে ওই তটিনী ছল্ ছল্।।
বকের সারিকার মালিকা দুলিয়ে
আসিছে সাঁঝ ঐ চিকুর এলিয়ে
আকাশের কোলে শিশু শশীরে ঐ
দেখিতে আসিছে তারকা দলে দল।।
কমলিনীর মলিন মুখ
হাসে জলে শাপলা শালুক
বনের পথ হলো আঁধার
জোনাকী ঐ চমকে ঝলমল্।।

belā pa’r̤e elo jal‌ke sa̮i chal chal
ḍākichhe oi taṭinī chhal chhal||
baker sārikār mālikā duliẏe
āsichhe sām̐jh ai chikur eliẏe
ākāśher kole śhiśhu śhaśhīre ai
dekhite āsichhe tārkā dale dal||
kamalinīr malin mukh
hāse jale śhāplā śhāluk
baner path halo ām̐dhār
jonākī ai chamke jhalamal||