বেচে থাকা নিয়ে যাদের যুদ্ধ
বেঁচে থাকা নিয়ে যাদের যুদ্ধ
ওরা যোদ্ধা
বুদ্ধিহীন মানুষেরা তবে হবে কেন বোদ্ধা
বল কেমন কথা নিয়মের খাতা
বদলাবে কেন বল তা।।
ভালবাসার শিশিরে রোদের পোড়া শরীরে
যারা সোনার ফসল ফলায়
তোমাদের অন্ন জোগায়
ওরা পায় না কেন পায় না
পায় না কেন যে অন্ন
বল কি জন্য
কেমন কথা নিয়মের খাতা
বদলাবে কেন বল তা।।
গ্রন্থিল পেশীতে কারখানা কলেতে
যারা জীবন চাকা ঘুড়ায়
তোমাদের অর্থ জোগায়
ওরা পায় না কেন পায় না
পায় না কেন যে অর্থ তারা ব্যর্থ
কেমন কথা নিয়মের খাতা
বদলাবে কেন বল তা।।
bem̐che thākā niẏe yāder yuddh
orā yoddhā
buddhihīn mānuṣherā tabe habe ken boddhā
bal keman kathā niẏamer khātā
badlābe ken bal tā||
bhālabāsār śhiśhire roder por̤ā śharīre
yārā sonār phasal phalāẏ
tomāder ann jogāẏ
orā pāẏ nā ken pāẏ nā
pāẏ nā ken ye ann
bal ki jany
keman kathā niẏamer khātā
badlābe ken bal tā||
granthil peśhīte kārkhānā kalete
yārā jīban chākā ghur̤āẏ
tomāder arth jogāẏ
orā pāẏ nā ken pāẏ nā
pāẏ nā ken ye arth tārā byarth
keman kathā niẏamer khātā
badlābe ken bal tā||