বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা।।
পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে–
মরণ এবার আনল আমার বরণ-ডালা।।
যৌবনেরি ঝড় উঠেছে আকাশ-পাতালে।
নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে।
কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা–
আরাম বলে, “এল আমার যাবার পালা’।।
basante phul gām̐thal āmār jaẏer mālā|
ba̮il prāṇe dakhin hāoẏā āgun-jbālā||
pichher bām̐śhi koṇer ghare michhe re oi kem̐de mare–
maraṇ ebār ānal āmār baraṇ-ḍālā||
yaubneri jhar̤ uṭhechhe ākāśh-pātāle|
nācher tāler jhaṁkāre tār āmāẏ mātāle|
kur̤iẏe nebār ghuchal peśhā, ur̤iẏe debār lāgal neśhā–
ārām bale, “el āmār yābār pālā’||