বর্ষ ওই গেল চলে।
কত দোষ করেছি যে, ক্ষমা করো– লহো কোলে।।
শুধু আপনারে লয়ে সময় গিয়েছে বয়ে–
চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ব'লে।।
অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে–
অনিমেষ আঁখি তব মুখপানে চেয়ে আছে।
স্মরিয়ে তোমার স্নেহ পুলকে পূরিছে দেহ–
প্রভু গো, তোমারে কভু আর না রহিব ভুলে।।
barṣh oi gel chale|
kat doṣh karechhi ye, kṣhamā karo– laho kole||
śhudhu āpnāre laẏe samaẏ giẏechhe baẏe–
chāhi ni tomār pāne, ḍāki nāi pitā ba'le||
asīm tomār daẏā, tumi sadā āchh kāchhe–
animeṣh ām̐khi tab mukhpāne cheẏe āchhe|
smariẏe tomār sneh pulke pūrichhe deh–
prabhu go, tomāre kabhu ār nā rahib bhule||