বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়--
আপন শূন্যতা লয়ে জীবন বহিয়া যায় ॥
তবু তো আমার কাছে নব রবি উদিয়াছে,
তবু তো জীবন ঢালি বহিছে নবীন বায় ॥
বহিছে বিমল উষা তোমার আশিসবাণী,
তোমার করুণাসুধা হৃদয়ে দিতেছে আনি।
রেখেছ জগতপুরে, মোরে তো ফেল নি দূরে,
অসীম আশ্বাসে তাই পুলকে শিহরে কায় ॥
বর্ষ গেল, বৃথা গেল
Work
Language
barṣh gel, bṛthā gel, kichhui kari ni hāẏ--
āpan śhūnyatā laẏe jīban bahiẏā yāẏ ||
tabu to āmār kāchhe nab rabi udiẏāchhe,
tabu to jīban ḍhāli bahichhe nabīn bāẏ ||
bahichhe bimal uṣhā tomār āśhisbāṇī,
tomār karuṇāsudhā hṛdaẏe ditechhe āni|
rekhechh jagatpure, more to phel ni dūre,
asīm āśhbāse tāi pulke śhihre kāẏ ||