বনের হরিণ আয় রে বনের হরিণ আয়
কাজল-পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে।।
(দেখ্) নেই বনে কেউ এক্লা দুপুর
আয় ঝরা পাতায় বাজিয়ে নুপুর, ঝুমুর ঝুমুর
তোরে ডাকে নোটন পায়রার দল ডাকে মেঘের ঝরোকায় রে।।
কি দেখে তুই ধীরি ধীরি চাস্ রে ফিরি ফিরি,
বন্-শিকারির তীর নহে ও, ঝরনা ঝিরি ঝিরি।
মাদল বাজে ঈশান কোণে
ঝড় উঠেছে আমার মনে
সেই তুফানের তালে তালে নাচ্বি চপল পায় রে।।
বনের হরিণ আয় রে বনের হরিণ আয়
Work
Language
baner hariṇ āẏ re baner hariṇ āẏ
kājal-parā chokh niẏe āẏ āmār āṅināẏ re||
(dekh) nei bane keu eklā dupur
āẏ jharā pātāẏ bājiẏe nupur, jhumur jhumur
tore ḍāke noṭan pāẏarār dal ḍāke megher jharokāẏ re||
ki dekhe tui dhīri dhīri chās re phiri phiri,
ban-śhikārir tīr nahe o, jharnā jhiri jhiri|
mādal bāje īśhān koṇe
jhar̤ uṭhechhe āmār mane
sei tuphāner tāle tāle nāchbi chapal pāẏ re||