Bane yadi phutal

বনে যদি ফুটল
Work
Language

বনে যদি ফুটল কুসুম   নেই কেন সেই পাখি।
কোন্‌ সুদূরের আকাশ হতে   আনব তারে ডাকি॥
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে,   পাতায় পাতায় নাচন লাগে গো--
          এমন মধুর গানের বেলায়   সেই শুধু রয় বাকি॥
উদাস-করা হৃদয়-হরা   না জানি কোন্‌ ডাকে
সাগর-পারের বনের ধারে   কে ভুলালো তাকে।
আমার হেথায় ফাগুন বৃথায়   বারে বারে ডাকে যে তায় গো--
          এমন রাতের ব্যাকুল ব্যথায়   কেন সে দেয় ফাঁকি॥

bane yadi phuṭal kusum   nei ken sei pākhi|
kon‌ sudūrer ākāśh hate   ānab tāre ḍāki||
hāoẏāẏ hāoẏāẏ mātan jāge,   pātāẏ pātāẏ nāchan lāge go--
          eman madhur gāner belāẏ   sei śhudhu raẏ bāki||
udās-karā hṛdaẏ-harā   nā jāni kon‌ ḍāke
sāgar-pārer baner dhāre   ke bhulālo tāke|
āmār hethāẏ phāgun bṛthāẏ   bāre bāre ḍāke ye tāẏ go--
          eman rāter byākul byathāẏ   ken se deẏ phām̐ki||