Bandhu re bandhu- paraan bandhu

বন্ধু রে বন্ধু- পরান বন্ধু
Language

বন্ধু রে, বন্ধু- পরান বন্ধু
আমারদূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে।
     ঝরা-পাতর পত্র আমার যায় ভেসে তার পায়ে।।
     জানি জানি আমার দেশে
     আমার নেয়ে আসবে ভেসে,
ওরে   চির ঋণী আছে সে যে আমার প্রেমের দায়ে।।
     নূতন আশার পাল তু সে আসবে ফিরে ঘরে
     ফুটেছে তাই কাশ-কুসুমের হাসি শুকনো চরে।
           পিদমি জ্বেলে তারি আশায়
           গহীন গাঙের স্রোতে ভাসায়
ওরে   ঐ পিদিমের পথ ধ'রে সে আসবে সোনার নায়ে।।

bandhu re, bandhu- parān bandhu
āmāradūrer bandhu āchhe āmār ai gāṅer pārer gām̐ẏe|
     jharā-pātar patr āmār yāẏ bhese tār pāẏe||
     jāni jāni āmār deśhe
     āmār neẏe āsbe bhese,
ore   chir ṛṇī āchhe se ye āmār premer dāẏe||
     nūtan āśhār pāl tu se āsbe phire ghare
     phuṭechhe tāi kāśh-kusumer hāsi śhukno chare|
           pidmi jbele tāri āśhāẏ
           gahīn gāṅer srote bhāsāẏ
ore   ai pidimer path dha're se āsbe sonār nāẏe||