Bandhu hate cheye tomaar

বন্ধু হতে চেয়ে তোমার
Language

বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গন্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে
তাতেই আমি ধন্য হলাম

না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে
তবু অন্য হাজার জনের মাঝেই
আমি অনন্য হলাম
শত্রু বলে গন্য হলাম

তোমার অনুরাগে নইবা হলাম ছন্দময়
বিরূপ মনের ভাবনা হলাম সে-ও মন্দ নয়
আমি বৈরী হলেও দোষ কি বলো
সে তোমার জন্য হলাম

bandhu hate cheẏe tomār
śhatru bale gany halām
tabu ekṭā kichhu haẏechhi ye
tātei āmi dhany halām

nā haẏ bhejāle nā ekṭu hāsi bṛṣhṭite
āmāẏ dekhe jbālle āgun ai dṛṣhṭite
tabu any hājār janer mājhei
āmi anany halām
śhatru bale gany halām

tomār anurāge na̮ibā halām chhandamaẏ
birūp maner bhābnā halām se-o mand naẏ
āmi bairī haleo doṣh ki balo
se tomār jany halām