বন্ধু মানে গল্প-কথায় সুখ-দুখের আদান-প্রদান
বন্ধু মানে পরাজিত হৃদয়ে মান-অভিমান
বন্ধু মানে স্মৃতির জালে নিজেকে খুঁজে পাওয়া
স্বর্গীয় মাধুরীতে এ জীবন ছেয়ে রাখা
ওরে বন্ধু আমি ধন্য হোলাম জীবনের সঙ্গী পেলাম
ভেসে যাই একই ভেলাতে ।
মধ্যরাতে সকাল-দুপুর-সাঁঝে
তোরাই আমার রয়েছিস পাশে
মধুর কথায় হাসাহাসি
হাতের খাবার হয় ভাগাভাগি
সবই যেন স্বর্গ-ছায়া ধরণীর বুকে ।
আমার দুখে কিবা সুখোচ্ছাসে
বন্ধু ছিলি আজো আছিস পাশে
আশার আলো তোরাই দেখাস
পৃথিবীকে আপন যত্নে সাজাস
সবই যেন স্বর্গ-ছায়া ধরণীর বুকে ।
বন্ধু
Work
Year
Language
bandhu māne galp-kathāẏ sukh-dukher ādān-pradān
bandhu māne parājit hṛdaẏe mān-abhimān
bandhu māne smṛtir jāle nijeke khum̐je pāoẏā
sbargīẏ mādhurīte e jīban chheẏe rākhā
ore bandhu āmi dhany holām jībner saṅgī pelām
bhese yāi eka̮i bhelāte |
madhyarāte sakāl-dupur-sām̐jhe
torāi āmār raẏechhis pāśhe
madhur kathāẏ hāsāhāsi
hāter khābār haẏ bhāgābhāgi
saba̮i yen sbarg-chhāẏā dharṇīr buke |
āmār dukhe kibā sukhochchhāse
bandhu chhili ājo āchhis pāśhe
āśhār ālo torāi dekhās
pṛthibīke āpan yatne sājās
saba̮i yen sbarg-chhāẏā dharṇīr buke |