বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন দোলায় যুগল রাধা শ্যাম।
কিশোরী পাশে কিশোর হাসে ভাসে আনন্দ সাগরে আজ ব্রজধাম।।
তড়িত লতায় যেন জড়িত জলধরে
ওগো যুগল রূপ হেরি মুনির মনোহরে
পুলকে গগন ছাপিয়া বারি করে বাজে যমুনা তরঙ্গে শ্যাম শ্যাম নাম।।
বন ময়ুর নাচে ঘন দেয়ার তালে
দোলা লাগে কেতকী কদম ডালে।
আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে হেরে ত্রিলোক থির হয়ে রূপ অভিরাম।।
বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন
Work
Language
ban tamāler śhyāmal ḍāle deাle jhulan deাlāẏ yugal rādhā śhyām|
kiśheাrī pāśhe kiśheাra hāse bhāse ānand sāgre āj brajdhām||
tar̤it latāẏ yen jar̤it jaladhre
ogeা yugal rūp heri munir maneাhare
pulke gagan chhāpiẏā bāri kare bāje yamunā taraṅge śhyām śhyām nām||
ban maẏur nāche ghan deẏār tāle
deাlā lāge ketkī kadam ḍāle|
ākāśhe anurāge indradhnu jāge here trileাka thir haẏe rūp abhirām||