Bali, o aamaar

বলি, ও আমার
Work
Language

বলি,     ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা --
তোলো   মুখানি, তোলো মুখানি--কুসুমকুঞ্জ করো আলা
বলি,     কিসের শরম এত!      সখী,    কিসের শরম এত!
সখী,    পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
বালা,    ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে,    ঘুমায় দিক্‌বালারা        সবে --           ঘুমায় জগৎ যত।
          বলিতে মনের কথা,     সখী,    এমন সময় কোথা।
প্রিয়ে,    তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত।
আমি      এমন সুধীর স্বরে,        সখী,    কহিব তোমার কানে --
প্রিয়ে,    স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে।
তবে      মুখানি তুলিয়ে চাও, সুধীরে     মুখানি তুলিয়ে চাও।
সখী,    একটি চুম্বন দাও-- গোপনে      একটি চুম্বন দাও॥

bali,     o āmār golāp-bālā, bali, o āmār golāp-bālā --
tolo   mukhāni, tolo mukhāni--kusumakuñj karo ālā
bali,     kiser śharam et!      sakhī,    kiser śharam et!
sakhī,    pātār mājhāre lukāẏe mukhāni kiser śharam et|
bālā,    ghumāẏe par̤echhe dharā| sakhī, ghumāẏ chandratārā|
priẏe,    ghumāẏ dik‌bālārā        sabe --           ghumāẏ jagat yat|
          balite maner kathā,     sakhī,    eman samaẏ kothā|
priẏe,    tolo mukhāni, āchhe go āmār prāṇer kathā kat|
āmi      eman sudhīr sbare,        sakhī,    kahib tomār kāne --
priẏe,    sbapner mato se kathā āsiẏe paśhibe tomār prāṇe|
tabe      mukhāni tuliẏe chāo, sudhīre     mukhāni tuliẏe chāo|
sakhī,    ekṭi chumban dāo-- gopne      ekṭi chumban dāo||