বলে, দাও জল, দাও জল।
দেব আমি কে দিয়েছে হেন সম্বল।
কালো মেঘ-পানে চেয়ে
এল ধেয়ে
চাতক বিহ্বল--
বলে, দাও জল।
ভূমিতলে হারা
উৎসের ধারা
অন্ধকারে
কারাগারে।
কার সুগভীর বাণী
দিল হানি
কালো শিলাতল--
বলে দাও জল॥
--
bale, dāo jal, dāo jal|
deb āmi ke diẏechhe hen sambal|
kālo megh-pāne cheẏe
el dheẏe
chātak bihbal--
bale, dāo jal|
bhūmitle hārā
utser dhārā
andhakāre
kārāgāre|
kār sugbhīr bāṇī
dil hāni
kālo śhilātal--
bale dāo jal||
--