আমি জোছনার আলোয়
তোমার ভালবাসা খুঁজে পাই,
আমি শিশির মাখা ভোরে
তোমার স্বপ্ন ছুঁয়ে যাই।
আমার আবেগ ডোরে
তোমায় বেঁধে রাখতে চাই,
আমি যে তোমায় একমুঠো
ভালবাসা দিতে চাই।
তাকিয়ে দেখ চারপাশে
আমার স্বপ্ন আছে তোমায় ঘিরে,
মায়াবী রাতের কারুকাজে
মায়াবী প্রেমের অশ্রু ঝরে।
আমি গোলাপের বাগানে
তোমার মুখটি দেখতে পাই,
রাতের স্বপ্নে তোমায়
একমুঠো ভালবাসা দিতে চাই।
হৃদয় পারাবারে খুশির ঢেউ
তুমিই তো আনো,
তোমার স্বপ্নে আছি আমি
তুমি ভাল করেই জানো।
আমি শুন্যতার হাহাকারে
তোমায় অনুভব করে যাই,
তোমার স্বপ্নকে আমার চোখেই
আগলে রাখতে চাই।
āmi jochhnār āloẏ
tomār bhālbāsā khum̐je pāi,
āmi śhiśhir mākhā bhore
tomār sbapn chhum̐ẏe yāi|
āmār ābeg ḍore
tomāẏ bem̐dhe rākhte chāi,
āmi ye tomāẏ ekmuṭho
bhālbāsā dite chāi|
tākiẏe dekh chārpāśhe
āmār sbapn āchhe tomāẏ ghire,
māẏābī rāter kārukāje
māẏābī premer aśhru jhare|
āmi golāper bāgāne
tomār mukhṭi dekhte pāi,
rāter sbapne tomāẏ
ekmuṭho bhālbāsā dite chāi|
hṛdaẏ pārābāre khuśhir ḍheu
tumii to āno,
tomār sbapne āchhi āmi
tumi bhāl karei jāno|
āmi śhunyatār hāhākāre
tomāẏ anubhab kare yāi,
tomār sbapnake āmār chokhei
āgle rākhte chāi|