বলব কী আর বলব খুড়ো-- উঁ উঁ।
আমার যা হয়েছে বলি কার কাছে--
একটা বুড়ো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ।
তখন যে ভারি ছিল জারিজুরি,
এখন কেন করছ বাপু উঁ উঁ উঁ--
কোন্খানে লেগেছে বাবা,দিই একটু ফুঁ।
balab kī ār balab khur̤o-- um̐ um̐|
āmār yā haẏechhe bali kār kāchhe--
ekṭā bur̤o chhāgal ter̤e ese merechhe ḍhum̐|
takhan ye bhāri chhil jārijuri,
ekhan ken karachh bāpu um̐ um̐ um̐--
konkhāne legechhe bābā,dii ekṭu phum̐|