বল্, গোলাপ, মোরে বল্,
তুই ফুটিবি, সখী, কবে।
ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস,
বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে--
তুই ফুটিবি, সখী কবে॥
প্রাতে পড়েছে, শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়,
কাছে ফুলবালা সারি সারি--
দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়।
বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে,
কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি--
তারা শুধাইছে মিলি সবে,
তুই ফুটিবি, সখী, কবে॥
bal, golāp, more bal,
tui phuṭibi, sakhī, kabe|
phul phuṭechhe chāri pāśh, chām̐d hāsichhe sudhāhās,
bāẏu phelichhe mṛdu śhbās, pākhi gāichhe madhurbe--
tui phuṭibi, sakhī kabe||
prāte par̤echhe, śhiśhirakṇā, sām̐jhe bahichhe dakhinā bāẏ,
kāchhe phulbālā sāri sāri--
dūre pātār ār̤āle sām̐jher tārā mukhāni dekhite chāẏ|
bāẏu dūr hate āsiẏāchhe, yat bhramar phirichhe kāchhe,
kachi kiśhalaẏaguli raẏechhe naẏan tuli--
tārā śhudhāichhe mili sabe,
tui phuṭibi, sakhī, kabe||