Bakulagandhe banyaa el

বকুলগন্ধে বন্যা এল
Work
Language

বকুলগন্ধে বন্যা এল দখিন হাওয়ার স্রোতে।
পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে॥
পলাশকলি দিকে দিকে    তোমার আখর দিল লিখে,
চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে॥
আকাশপারে পেতে আছে একলা আসনখানি,--
নিত্যকালের সেই বিরহীর জাগল আশার বাণী॥
পাতায় পাতায় ঘাসে ঘাসে    নবীন প্রাণের পত্র আসে,
পলাশ-জবায় কনকচাঁপায় অশোকে অশ্বথে॥

bakulagandhe banyā el dakhin hāoẏār srote|
puṣhpadhnu, bhāsāo tarī nandantīr hate||
palāśhakli dike dike    tomār ākhar dil likhe,
chañchaltā jāgiẏe dil araṇye parbate||
ākāśhpāre pete āchhe eklā āsankhāni,--
nityakāler sei birhīr jāgal āśhār bāṇī||
pātāẏ pātāẏ ghāse ghāse    nabīn prāṇer patr āse,
palāśh-jabāẏ kanakchām̐pāẏ aśhoke aśhbathe||