বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।
আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ॥
স্বপ্নশেষের বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে
আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ॥
বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,
যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।
চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে
আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ॥
বৈশাখের এই ভোরের
Work
Language
baiśhākher ei bhorer hāoẏā āse mṛdumand|
āne āmār maner koṇe sei charṇer chhand||
sbapnaśheṣher bātāẏane haṭhāt-āsā kṣhaṇe kṣhaṇe
ādho-ghumer-prānt-chhom̐oẏā bakulamālār gandh||
baiśhākher ei bhorer hāoẏā bahe kiser harṣh,
yen re sei ur̤e-par̤ā elo keśher sparśh|
chām̐pābner kām̐pan-chhale lāge āmār buker tale
ārek diner prabhāt hate hṛdaẏadolār spand||