আজ দখিন-বাতাসে
নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে।
'ও মোর পথের সাথী,পথে পথে গোপনে যায় আসে।'
কৃষ্ণচূড়া চূড়ায় সাজে, বকুল তোমার মালার মাঝে,
শিরীষ তোমার ভরবে সাজি ফুটেছে সেই আশে।
'এ মোর পথের বাঁশির সুরে সুরে লুকিয়ে কাঁদে হাসে।'
ওরে দেখ বা নাই দেখ, ওরে যাও বা না-যাও ভুলে।
ওরে নাই-বা দিলে দোলা, ওরে নাই-বা নিলে তুলে।
সভায় তোমার ও কেহ নয়, ওর সাথে নেই ঘরের প্রণয়,
যাওয়া-আসার আভাস নিয়ে রয়েছে একপাশে।
'ওগো ওর সাথে মোর প্রাণের কথা নিশ্বাসে নিশ্বাসে।'
বাতাসে
Work
Language
āj dakhin-bātāse
nām-nā-jānā kon banphul phuṭal baner ghāse|
'o mor pather sāthī,pathe pathe gopne yāẏ āse|'
kṛṣhṇachūr̤ā chūr̤āẏ sāje, bakul tomār mālār mājhe,
śhirīṣh tomār bharbe sāji phuṭechhe sei āśhe|
'e mor pather bām̐śhir sure sure lukiẏe kām̐de hāse|'
ore dekh bā nāi dekh, ore yāo bā nā-yāo bhule|
ore nāi-bā dile dolā, ore nāi-bā nile tule|
sabhāẏ tomār o keh naẏ, or sāthe nei gharer praṇaẏ,
yāoẏā-āsār ābhās niẏe raẏechhe ekpāśhe|
'ogo or sāthe mor prāṇer kathā niśhbāse niśhbāse|'